ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ‍শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের জন্য ম্যাচটি পরিণত হয়েছে সিরিজে হার এড়ানোর।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে। চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় তার জায়গায় অভিষেক করানো হয়েছে জাকের আলিকে। এর আগে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক এবার প্রথমবারের মতো ওয়ানডেতে মাঠে নামছেন।

এর আগে শারজায় প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১২০ রান জমা করার পর ধস নামে উইকেটে

পরের ২৩ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় বাকি ৮ উইকেট। নাটকীয়ভাবে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪