ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

রোহিত-গম্ভীরকে টানা ৬ ঘণ্টা জেরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। এ হারে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন হয়ে গেছে ভারতের। সমীকরণ দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ায় তাদের সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে। যা বেশ কঠিন। এই অবস্থায় ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে তলব করেছে বোর্ড বিসিসিআই।

জানা গেছে, টানা ৬ ঘণ্টা রোহিত ও গম্ভীরকে জেরা করেছেন বোর্ডের দুই শীর্ষ কর্তা বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। এ সময় হারের কারণ ও ক্রিকেটারদের খেলার ধরণ, গম্ভীরের কোচিং ও উইকেট নিয়ে নানা ধরণের কঠিন প্রশ্ন করা হয়েছে। সেই সঙ্গে জানতে চাওয়া হয়েছে আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দলের প্রস্তুতি সম্পর্কেও।

এ ব্যাপারে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে। বিশেষ করে সিরিজের জন্য বেশি টার্ন করা উইকেট কেন বানানো হয়েছে, যশপ্রীত বুমরাহকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হয়েছে এবং গম্ভীরের কোচিং ধরন নিয়ে আলোচনা হয়েছে। সিরিজের বিভিন্ন পর্যায়ে নেওয়া টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই ব্যক্তি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’

সূত্রটি আরও বলেছে, ‘বুমরাকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র‍্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে। ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হবে ২২ নভেম্বর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিত-গম্ভীরকে টানা ৬ ঘণ্টা জেরা

আপডেট সময় ০২:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪