ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক :

দিন যত ঘনিয়ে আসছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ততই আলোচনা বাড়ছে। বিশেষ করে,পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ কিছুদিন ধরে। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। আর তাই ভারতের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে স্পষ্ট জবাব চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের বরাতে জানা গেছে, ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে। সেই বার্তায় ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে দিতে বলা হয়েছে।

ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদন থেকে ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে জানা গেছে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলেও শোনা গেছে।

এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিভাবে প্রকাশ করেনি আইসিসি। সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে তিন মাসে আগেই এটা করে থাকে তারা। তবে ফাঁস হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে ভারতের ভেন্যু।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

আপডেট সময় ০১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪