ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

নেতানিয়াহুকে ‘বিপজ্জনক ও হুমকি’ মনে করেন বেশিরভাগ ইসরাইলি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বেশিরভাগ ইসরাইলি ও ইহুদিই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইলের জন্য বিপজ্জনক ও হুমকিস্বরূপ মনে করছেন। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দেশটির চ্যানেল ১৩-এর সাম্প্রতিক এক জরিপে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাতে বুধবার রাতে এই জরিপের ফলাফল জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ইরনা। জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ ইসরাইলিই মনে করেন, নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সম্প্রতি কিছু গোপন তথ্য ফাঁস হওয়ার পর তাদের মধ্যে এই ধারণা আরও তীব্র হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও জরিপে উঠে আসে, সম্প্রতি পদচ্যুত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাৎজের তুলনায় বেশি উপযুক্ত মনে করেন ৬০ শতাংশ ইসরাইলি।

নেতানিয়াহু সম্প্রতি ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত হিসাবে ক্যাৎজকে নিয়োগের ঘোষণা দেন।

এই ঘোষণার পরপরই রজাধানী তেলআবিব, হাইফা এবং আল-কুদসে নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরাইলি রাজপথে নেমে আসে।

নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা বলেই মনে করেন তারা। সেই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকারী সংগঠন হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে ইসরাইলে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হন এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতানিয়াহুর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে নেতানিয়াহুর কিছু সমর্থক বিরোধীদের দিকে পিপার স্প্রে ছুড়ে আক্রমণ করে।

বিভিন্ন দলে ভাগ হয়ে করা এই বিক্ষোভ ও আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে গাজায় বন্দি ইসরাইলি পরিবারের সদস্যরাও ছিলেন। দীর্ঘদিন ধরে তারা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে তাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলা করার অভিযোগ করে আসছেন।

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুকে ‘বিপজ্জনক ও হুমকি’ মনে করেন বেশিরভাগ ইসরাইলি

আপডেট সময় ০৭:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪