ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক :

গত বছর ক্রিসমাসের সময়ে একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘সালার’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’, যে ছবির নায়ক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। দু’টি ছবি একই দিনে মুক্তি পাওয়াতে বক্স অফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছিল শাহরুখ এবং প্রভাসের অনুরাগীদের মধ্যেও।

সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীল এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল ‘ডাঙ্কি’। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ।’

ডাঙ্কির পুরো টিমের কাছে ক্ষমা চাইছি উল্লেখ করে বলেন, ‘আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।’ এরপর বলেন, ‘যদি কোনও সংস্থা অথবা ব্যক্তি তাদের ছবি মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়।’

শেষে বলেন, ‘কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোন উপায় ছিল না। কারণ জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের ছবির মুক্তি পাওয়ার দিন হিসেবে অত্যন্ত শুভ।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪