ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে ‘আকামা’ পদ্ধতি বাতিল হচ্ছে

অাকাশ নিউজ ডেস্ক:

সৌদি আরবে বসবাসরত সব প্রবাসীর জন্য বর্তমানে প্রচলিত ‘আকামা’ (কাজের অনুমতিপত্র) পদ্ধতির পরিবর্তে দেওয়া হবে নতুন পরিচয়পত্র। এটিকে ‘আকামা’র পরিবর্তে ‘পরিচয়পত্র’ বলা হবে। এর ফলে সৌদি আরবের প্রবাসীদের জন্য প্রচলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘আকামা’ পদ্ধতিটি আর থাকছে না।

দেশটির পাসপোর্ট বিভাগের প্রধান সহকারী পরিচালক কর্নেল খালেদ আল-সাইখান আরব নিউজকে জানান, আকামা জালিয়াতি হওয়ায় তথ্য নিবন্ধন সহজ করার জন্য এ ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে। তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে ডাকযোগে প্রবাসীরা নতুন এই পরিচয়পত্র পাবেন। এতে তাদের সব ধরনের তথ্য থাকবে এবং অনলাইনের মাধ্যমেও নবায়ন করা যাবে।

এদিকে এই ব্যবস্থার মাধ্যমে নতুন প্রযুক্তিতে তথ্য জালিয়াতি বন্ধ, তথ্য নিবন্ধন সহজ এবং নবায়ন প্রক্রিয়া আরো দ্রুতগতিতে করা সম্ভব হবে।

অন্যদিকে প্রবাসীদের নতুন পরিচয়পত্রে অন্তর্ভুক্ত থাকবে প্রবাসীর বৃত্তি, কাজের যোগ্যতা, জাতীয়তা, ওয়ার্ক পারমিট সংখ্যা, ধর্ম, নিয়োগকর্তার নাম, সংখ্যা ও তারিখ।

তবে এ ধরনের তথ্যসংবলিত নতুন পদ্ধতিটিকে ‘আকামা’র পরিবর্তে ‘পরিচয়পত্র’ হিসেবে গণ্য করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সৌদি আরবে ‘আকামা’ পদ্ধতি বাতিল হচ্ছে

আপডেট সময় ১১:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭