ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম তরুণদের একাংশের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী

হবিগঞ্জে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের সাজিদুর রহমান টেনু মিয়া (৫০) নামের এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদিত্যপুর নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মামলায় আদালতে হাজিরা দিতে সকাল ৭টার দিকে অটোরিকশায় করে হবিগঞ্জ যাচ্ছিলেন টেনু মিয়া। সকাল ৮টার দিকে তিনি উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশা থেকে টেনু মিয়াকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

হবিগঞ্জের জ্যেষ্ঠ পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণ বিরোধি পক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭