ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

জনপ্রিয় পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও হৈচৈ। জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচা গলা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কর্নাটকের মদনায়কানহল্লির নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিদেন বলা হয়, ‘পরিচালকের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা ফোন করে খবর দেন পুলিশকে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘পুলিশ পরিচালকের ড্রয়িং রুম থেকে ঝুলন্ত অবস্থায় পচা গলা মরদেহ উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট বলছে আর্থিক অনটনে ভুগছিলেন গুরুপ্রসাদ, পাওনাদাররা বারবার টাকা চাচ্ছিলেন।’

সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইয়ের উপর ছাড়ও দাবি করেছিলেন। ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার টাকা দেননি তিনি।

প্রসঙ্গত, ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয় করেছেন।

আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

জনপ্রিয় পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪