ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এখন খেললে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্ট ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ভাগ্য পরিবর্তন হয়েছে। টানা হারের ধকল সামলে ইংলিশদের ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে পাকিস্তান। অন্যদিকে দুই যুগ পর নিজেদের আঙিনায় সাদা পোশাকে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী এবং সাজিদ খানের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ব্যাটাররা। কিন্তু ঘরের মাঠে স্পিনিং উইকেট বানিয়ে উল্টো কিউই স্পিনার এজাজ প্যাটেল-মিচেল স্যান্টনারদের স্পিন-বিষে নীল হয়েছে রোহিত শর্মার দল।

টার্নিং উইকেটে পাকিস্তানের উন্নতি দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো বলেই দিয়েছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। টার্নিং উইকেটে এই মুহূর্তে পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে।’

মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে চলাকালে ধারাভাষ্য দেওয়ার সময় ভনের সঙ্গে একমত পোষণ করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। ভনের মতো তিনিও ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে মুখিয়ে আছেন জানিয়ে ওয়াসিম বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ) বিশাল কিছু হবে। এটা খেলাটার জন্য ভালো হবে, ভালো হবে দুই ক্রিকেটপাগল জাতির জন্যও। স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের এখন ভারতকে হারানোর সম্ভাবনা বেশি। তারা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে দুমড়েমুচড়ে গিয়েছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেটে মুখ দেখাদেখি হয়েছিল ভারত আর পাকিস্তানের। এরপর রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দুই দেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের দেখা মিললেও ক্রিকেট অভিজাত ফরম্যাটে তাদের দ্বৈরথ মিস করেন ক্রিকেট অনুরাগীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন খেললে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান

আপডেট সময় ০৭:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪