ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে অপপ্রচার চলছে

আকাশ জাতীয় ডেস্ক :

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চলছে।

রবিবার চট্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ জাতীয় পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। আমি মনে করি অপপ্রচার সব সময় থাকে। এক সময় আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং ও ডায়রিয়া নিয়ে কাজ করেছি, তখনও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেওয়ার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এটার ওপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মানুষ যদি সচেতন হয়, যে যেদিক থেকে বাধা নিয়ে আসুক না কেন, তা অতিক্রম করা সম্ভব।

তিনি বলেন, আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তা, শিক্ষক সমাজসহ বিভিন্ন স্তরের অংশীদারে সঙ্গে সভা করেছি। যেন সবার অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।

নূরজাহান বেগম বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে, এরই মধ্যে ২৫ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি সবার সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকাদান সম্পন্ন করতে পারব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে অপপ্রচার চলছে

আপডেট সময় ০৭:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪