ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাটে-বলে ‘অবিশ্বাস্য’ সাইফউদ্দিন, সেমিফাইনালে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে। আরব আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাংলাদেশি ব্যাটাররা কিছুটা চাপের মধ্যে থাকলেও আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১ ও জিসান আলমের অপরাজিত ১৭ বলে ৩৪ রানের ইনিংসে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ।

এই দুই ওপেনারের জুটিতে আসে ৫৯ রান। ৩৪ রানের ইনিংসে তিনটি করে চার-ছক্কা হাঁকান জিসান।

মামুন আউট হলে ক্রিজে এসে মাত্র ৯ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাইফউদ্দিন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও একটি চারের মার। তার অনন্য ব্যাটিং নৈপুণ্যে প্রতিপক্ষের সামনে ১১২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।

ওই রান তাড়া করতে নামা আমিরাতকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারেই তিনি ২ উইকেট তুলে নেন। ১.২ ওভার বল করে মোটে ৭ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন তিনি।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩.২ ওভারে ৩ উইকেটে ৪৩ রান স্কোরবোর্ডে জমা করে আমিরাত। ম্যাচ শেষ পর্যন্ত পুনরায় শুরু করা না যাওয়ায় ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (৩ নভেম্বর) সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যাটে-বলে ‘অবিশ্বাস্য’ সাইফউদ্দিন, সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪