ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কাজুও ইশিগুরো

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো। বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনি ৮০ লাখ ক্রোনার পাবেন। এর আগে ১৯৮৯ সালে কাজুও ইশিগুরো ‘ম্যান বুকার’ পুরস্কার পেয়েছিলেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। যুক্তরাষ্ট্রের সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এর পক্ষ থেকে জানানো হয়েছিলো। তবে ডিলানের নোবেল পুরস্কার নিয়ে অনেক নাটকীয়তা হয়েছিল। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে কোন মন্তব্য করেননি তিনি। স্টকহোমে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নোবেল পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে যাননি তিনি। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিলান।

এর আগের বছর ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সভেতলানা আলেক্সিয়েভিচ নামের একজন নারী সাংবাদিক। বেলারুশের ইতিহাসে একমাত্র ব্যক্তি এবং প্রথমবারের মতো সাংবাদিক হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। সোভিয়েত যুগের আনবিক দূষণ নিয়ে ডকু-ফিকশন ‘এ মনুমন্টে টু সাফারিং অ্যান্ড করেজ ইন আওয়ার টাইম’ বইয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কাজুও ইশিগুরো

আপডেট সময় ০৬:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭