ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে পেটালেন আ.লীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগে তার মাকে পিটিয়ে আহত করলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আইয়ুব আলী।

এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজব্বার ইউনিয়নে। ঘটনাটি আট মাস আগে ঘটলেও গতকাল শনিবার নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ওই নারীর স্বামী দাবি করেন, তিনি বিএনপির রাজনীতি করায় তার স্ত্রীকে নির্যাতন করেছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে আশেপাশে মানুষ জড়ো হয়ে আছে। মাঝখানে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে মায়ের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। একপর্যায়ে ওই নারীকে সবার সামনে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইউপি সদস্য আইয়ুব আলী।

এ সময় উপস্থিত অনেকে একজন নারীকে এভাবে না পেটানোর অনুরোধ করলেও কর্ণপাত করেননি ওই ইউপি সদস্য।

ভুক্তভোগী নারীর স্বামী সংবাদমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের মেম্বার আইয়ুব আলী আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের প্রভাব খাটিয়েছে আমার ছেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে আমার স্ত্রীকে নির্যাতন করেছে। এতদিন কথা বলতে পারিনি, এখন আমি এর বিচার চাই।

অভিযুক্ত ইউপি সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আট মাস আগের। সমাজ রক্ষার স্বার্থে ওই ছেলের মাকে শাসন করেছেন বলেও জানান তিনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, সাত আট মাস আগে গ্রামের এক লোকের মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলেকে সন্দেহ করে মেম্বার আইয়ুব আলীর কাছে বিচার দিলে তিনি ছেলের চুরির অপরাধে তার মাকে লাঠি দিয়ে পেটান। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি আমি দেখেছি।

তিনি আরও বলেন, এই ব্যাপারে নির্যাতনের শিকার হওয়া সেই নারী আজ বিকেলে থানায় এসেছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ওই মেম্বারকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে পেটালেন আ.লীগ নেতা

আপডেট সময় ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪