ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রমিক নেতাকে পিটিয়ে অশ্লীল ভিডিও, নেওয়া হয় শেখানো জবানবন্দি

আকাশ জাতীয় ডেস্ক :

নোয়াখালীর সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নে মো. রহমত আলী নামের এক ব্যক্তিতে তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার অশ্লীল ভিডিও ধারণ ও তাদের শেখানো জবানবন্দি রেকর্ড করে নেন।

আহত রহমত আলী জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক।

রোববার গভীর রাতে তাকে মারধরের পর ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এর আগে রাত ৮টার দিকে পূর্ব মাইচড়া গ্রামের বাংলাবাজার মাদ্রাসা গলি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাগান বাড়িতে নিয়ে যায়। আহত রহমত আলীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রহমত আলী বলেন, গত ৯ আগস্ট এলাকায় ডাকাতি করতে এসে স্থানীয় লোকজনের হাতে অস্ত্রসহ আটক হয় তিন ডাকাত। পরে গণপিটুনি দিয়ে এলাকাবাসী তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আটককৃত ডাকাত রাসেল, নূর উদ্দিন ও তারেক কয়েক দিন কারাগারে থেকে জামিনে বের হয়ে পুনরায় এলাকায় আসে। তাদের আটক ও সেনাবাহিনীতে দেওয়ার পেছনে রহমত আলীর হাত রয়েছে সন্দেহে তাকে মোবাইলে কয়েকবার হুমকি ধমকি দিয়ে আসছিল।

এর জের ধরে রোববার রাতে বাংলাবাজার থেকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় রাসেল, নূর উদ্দিন ও তারেকসহ কয়েকজন। পরে তারা তাকে একটি বাগান বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে ব্যাপক মারধর, ভিডিও ধারণ করে। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করবেন বলেও জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ আমাদের কাছে এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রমিক নেতাকে পিটিয়ে অশ্লীল ভিডিও, নেওয়া হয় শেখানো জবানবন্দি

আপডেট সময় ১১:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪