ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় জয়া বলে কাজলকে কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বিনোদন জগতে কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছামতো কাজ করতেই পছন্দ করেন তিনি। লোকদেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন এ অভিনেত্রী।

কখনো প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, আবার কখনো প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সবাইকে। এই দেখে অনেকে আবার বলছেন— তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন। আবার ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ করতেও ছাড়ছেন নেটিজেনরা।

প্রতি বছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ দায়িত্বে থাকেন অভিনেত্রী কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মধ্যেই একাধিকবার চটেছেন তিনি। কখনো ফটোসাংবাদিকদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন এ অভিনেত্রী। আবার কখনো ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল।

পূজামণ্ডপে জুতা পরে ফটোসাংবাদিক ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন— এখনই জুতা খুলে আসুন। এখানে পূজা হচ্ছে, ভুলে যাবেন না। — এসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল বলেন, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন করবেন না তিনি।

কাজল বলেন, হ্যাঁ আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় জয়া বলে কাজলকে কটাক্ষ

আপডেট সময় ০৯:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪