ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা, ফি বেড়েছে ১২৫ টাকা

আকাশ জাতীয় ডেস্ক :

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১লা নভেম্বর (শুক্রবার) থেকে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯৬ টাকা। গত বছর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফি ছিল ১৭১ টাকা। এবার ফি বেড়েছে ১২৫ টাকা।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। আর আগে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলেও চলতি বছর সে সুযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি।

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তবে ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা, ফি বেড়েছে ১২৫ টাকা

আপডেট সময় ০২:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪