ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুইটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

আপডেট সময় ০৫:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪