ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদাবেহ জরগাহম নেজাদকে ইরানের কুর্দিস্তান প্রদেশের প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাকে অভিনন্দনও জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইরান সরকারের নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, জরগাহম নেজাদের এই নিয়োগ ইরানে নারীদের দক্ষতার প্রতিফলন।

কুর্দিস্তানের গভর্নর হিসেবে নিয়োগের আগে জরগাহম নেজাদ কুর্দিস্তান গভর্নর জেনারেলের কার্যালয়ের নারী বিষয়ক বিভাগে কাজ করছিলেন।

তার এই নিয়োগটি মূলত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। যার লক্ষ্য ছিল সরকারি পদগুলোতে লিঙ্গ বৈষম্য কমানো।

এছাড়া এই নিয়োগটি এমন এক সময়ে হলো, যখন দুই বছরেরও বেশি সময় আগে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে বিদেশী মিডিয়া ও এজেন্টদের দ্বারা সহিংস দাঙ্গায় রূপ নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

আপডেট সময় ১১:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪