ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করার সময় দুই নারী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটক দুইজন হলেন- বুড়িচং উপজেলার ভাড়াল্লা ঘাড়ুচো গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তারকে (২০) আটক করা হয়। তারা দুজন কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় মানব চোরাকারবারী চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো. আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করার সময় দুই নারী আটক

আপডেট সময় ০১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪