ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

ইসরাইল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোগান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা ইসরাইল একটি ‘জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন’।

বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এল সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এরদোগান এ সময় দাবি করে বলেন, গত বছর ইসরাইল একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল এবং এরপর থেকে এটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই কাজ করছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ‘হত্যাকারী নেটওয়ার্ক’ ভ্রান্ত ধারণায় রয়েছে এবং একটি খুব বিপজ্জনক দুঃসাহসিকতা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট এ সময় ইসরাইলকে সতর্ক করে বলেন, তার ‘প্রমিজড ল্যান্ডের ভ্রম’ তাকে শেষ পর্যন্ত বড় ধরণের হতাশায় সাগরে নিমজ্জিত করবে।

তিনি অঙ্গীকার করে বলেন, তুর্কিদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না এবং এ অঞ্চলে সম্প্রসারণমূলক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

এরদোগান এ সময় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা সবার সামনে যুদ্ধবিরতির পক্ষে কথা বলে। অথচ পেছনে বসেই আবার ইসরাইলকে অস্ত্র সরবরাহ করতে থাকে।

তিনি বলেন, ‘ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না, যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী এবং নাগরিকদের রক্তের জন্য দায়ী দানবকে অভিবাদন জানায়’।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিশ্বাস করি যে আমাদের অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে আমাদের আরও আলোচনা করা প্রয়োজন, আমাদের পুনর্মিলন প্রয়োজন।

সেই সঙ্গে এরদোগান গত বছরে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রশংসাও করেন। তিনি বলেন, ‘আমরা খুব, খুব ভালো করেই জানি যে, ফিলিস্তিনি জনগণও মানবতার এবং মুসলমানদের গৌরব রক্ষা করছে’।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলার পাশাপাশি বর্তমানে লেবাননেও বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরাইল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোগান

আপডেট সময় ১০:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪