ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির আলোচনা

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে অনুষ্ঠিত এ ফোনালাপে, দুই নেতা বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার গুরুত্বের ওপর জোর দেন এবং দেশটির সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতার মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিশদ মতবিনিময় হয়েছে। ফোনালাপে মোদি সম্প্রতি ইউক্রেন সফরের বিষয়েও আলোচনা করেন এবং কোয়াড (ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, এবং অস্ট্রেলিয়ার মধ্যে চারপক্ষীয় নিরাপত্তা সংলাপ) ইস্যুও আলোচনায় উঠে আসে। মোদি ইন্দো-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোদি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে লেখেন, “আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু—বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অবস্থার ওপর দুই নেতার উদ্বেগ প্রকাশ, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কৌশলগত সম্পর্কের শক্তিশালী অবস্থানও প্রতিফলিত হয়েছে এই আলোচনায়।

হোয়াইট হাউস থেকে জানানো হয়, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাইডেন এবং মোদি উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাজা ফুলে কৃত্রিম রঙের ব্যবহার বাড়ছে: তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির আলোচনা

আপডেট সময় ০৫:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪