ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

কাঁধে চড়ে এমপির নিজ এলাকা পরিদর্শন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের এক এমপি এলাকা পরিদর্শনে গিয়ে সমর্থকদের কাঁধে চড়ে সমালোচনার ঝড় তুলেছেন। পানি পার হতে গিয়ে ওই এমপি দুই সমর্খকের কাঁধে চড়েন ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে। উড়িষ্যার মালকানগিড়ি অঞ্চলে মানস মাদকামি নামে বিজু জনতা দলের (বিজেডি) এমপি এই কাণ্ড ঘটান। এই এমপির সাথে আরেক এমপি বালাভদ্র মাঝিও তার সঙ্গে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তবে তার সঙ্গী নেতা হেটেই পানি পার হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হচ্ছে, নিজেই কাঁধে নিতে বলেছিলেন মাদকামি তার সমর্থকদের। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে অবশ্য মাদকামি তার স্বপক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এটা আসলে সমর্থকদের ভালোবাসা ছিল। তারা আমাকে পানির ওই অংশটুকু পার করতে পেরে গর্বিত অনুভব করছিল।

মালকানগিড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রমা পাটনায়েক বলেন, বিজেডি সরকার এবং এর এমএলএ`রা সাধারণ মানুষজনের ওপর রীতিমতো নির্যাতন চালাচ্ছে এবং এটা জেলার জন্য লজ্জাজনক, সরকারের জন্যও।

Tag :
আপলোডকারীর তথ্য

টাইগার শ্রফের ওপর হামলা: দুই শুটারের ছবি ও মোটরসাইকেল

কাঁধে চড়ে এমপির নিজ এলাকা পরিদর্শন

আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭