ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

পেট্রোল-ডিজেলের ব্যবহার শেষ, এবার বিদ্যুতে উড়বে বিমান!

অাকাশ নিউজ ডেস্ক:

আগামী দিনে পেট্রোল, ডিজেলের ব্যবহার হয়ত শেষ হতে চলেছে। বিদ্যুতই হবে পরিবহণের মেরুদণ্ড। ছোট, মাঝারি কিংবা ভারী যানবাহনে একমাত্র বিকল্প শক্তি হিসাবে কাজ করবে বিদ্যুৎ। কিন্তু বিমান? হ্যাঁ ভবিষ্যতে বিমানও চালিত হবে বিদ্যুতেই।

ইজিজেট নামক একটি ব্রিটিশ এয়ারলাইন সংস্থা এমনটাই পরিকল্পনা করছে। যদি তাদের গবেষণা সফল হয়, তাহলে আগামী দশ বছরের মধ্যেই বৈদ্যুতিক বিমান উড়বে আকাশে। গত বুধবার ব্রিটিশ এয়ারলাইনের পক্ষে জানানো হয়, একটি মার্কিন ইঞ্জিনিয়ারিং উদ্যোগীর সঙ্গে হাত মিলিয়ে বৈদ্যুতিক বিমান তৈরি করতে চলেছে ইজিজেট। এই বিমান ৩৩৫ মাইল ওড়ার ক্ষমতা রাখবে।

ইজিজেট সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন, তাদের এই পরিকল্পনা সফল হলে, এক ঝটকায় বিমান খরচ কমবে অনেকখানি। ইজিজেটের বিমান সাধারণত ঘণ্টা দুয়েকের যাত্রাপথ অতিক্রম করে। কম দূরত্বের বিমান পরিষেবার ক্ষেত্রে বৈদ্যুতিক উড়ান আর্দশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি শক্তির খরচ সাশ্রয় করার পাশাপাশি শব্দ দূষণের মাত্রাও কমবে বলে দাবি তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রোল-ডিজেলের ব্যবহার শেষ, এবার বিদ্যুতে উড়বে বিমান!

আপডেট সময় ১১:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭