ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতকে হারাতেও ঘাম ঝড়াতো হলো টাইগারদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের ৭ রানে হারাল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

জয়ের জন্য শেষ ওভারে আরব আমিরাতের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। হাতে ছিল ২ উইকেট। শরিফুইল ইসলামের করা ওভারের প্রথম দুই বলে ৩ রান আদায় করে নেন আরব আমিরাতের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। পরের দুই বলে টপাটপ ২ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তরুণ পেসার শরিফুল।

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিটি দলই নিজেদের প্রস্তুতি জোরদারে ব্যস্ত।

বাংলাদেশ দলও বিশ্বকাপের আগে আরব আমিরাতে ক্যাম্প করে প্রস্তুতি জোরদার করতে চেয়েছিল; কিন্তু আরব আমিরাতের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দেয় সিরিজ খেলার। তাদের সেই প্রস্তাবে সাড়া দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ৭.১ ওভারে ৪৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দলীয় ৭৭ রানে হারায় পঞ্চম উইকেট।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে দায়িত্বশীল ইনিংস খেলেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কল্যাণে ৫ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ৫৫ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৭ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২২ বলে দুই চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন সোহান।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ১৫১ রানে অলআউট হয় আরব আমিরাত। বাংলাদেশের জয়ে ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

আপডেট সময় ১১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২