ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থানা বাঁচাতে ‘সাপের’ শরণাপন্ন পুলিশ!

আকাশ নিউজ ডেস্ক:  

পুলিশকে বলা হয় সমাজের সবার রক্ষক। কিন্তু সেই পুলিশের কার্যালয় মানে খোদ থানাকে রক্ষার জন্য সাপের শরণাপন্ন হয়েছে পুলিশ সদস্যদের। তাও আসল সাপ নয়, রাবারের সাপের!

প্রশ্ন উঠতে পারে কী এমন শত্রু পুলিশের? যাকে হঠাতে রাবারের সাপের সাহায্য নিতে হচ্ছে? পুলিশের শত্রু আর কেউ নয়। বানর। আর সেই বানর তাড়াতেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন ভারতের কেরালা-তামিলনাড়ু সীমান্তে অবস্থিত কুম্বুমেট্টু থানার পুলিশ সদস্যরা। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গলের ভেতরে অবস্থিত ওই থানায় প্রায়ই ‘হামলা’ চালায় বানর। যাতে অতিষ্ঠ খোদ পুলিশ সদস্যরাও। আর এই ‘সন্ত্রাসীদের’ তো আর বন্দুক দিয়েও হটানো যায় না! হঠাৎ হামলে পড়া এইসব ‘সন্ত্রাসীদের’ তাড়াতে রীতিমত ‘সঙ্গীন’ হয়ে যায় সেখানকার পুলিশ সদস্যদের অবস্থা।

তাই এক অভিনব উপায় খুঁজে বের করেন তারা। চীনের তৈরি রাবারের সাপ পেঁচিয়ে রাখেন থানার বাউন্ডারির উপর। ব্যস। সেই ‘সাপের’ ভয়েই নাকি থানামুখো হচ্ছে না বেয়াড়া বানরের দল।

এ ব্যাপারে কুম্বুমেট্টুর সাব-ইন্সপেক্টর পি কে লালভাই বলেন, খানার কাছাকাছি কোথাও রাবার সাপ দেখে কোনো বানর আসতে সাহস করেনি। ‘সৈন্যদল’ তাদের আসল বলে ভুল করেছে! আমাদের বলা হয়েছিল থানার যেদিক দিয়ে দল বেঁধে প্রচুর সংখ্যক বানর ঢুকে পড়ে, সেখানে রাবারের সাপ বেঁধে রাখলে আর বানরের হুমকি থাকবে না। সেই পরীক্ষার পর আর কোনো বিপদ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থানা বাঁচাতে ‘সাপের’ শরণাপন্ন পুলিশ!

আপডেট সময় ১১:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২