ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করে করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান।

বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। ৪২ রানের জুটির পর ফেরেন অ্যালেক্স হেলস। ২১ বলে ২৬ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ২৭ বলে ৩০ রান করে বোল্ড হন আরেক উদ্বোধনী ব্যাটার ফিল সল্ট।

পরে ডেভিড মালান নেমে কোনো রান করার আগেই আউট হন। এরপর বেন ডাকেট ২২ বলে ৪৩ রান এবং ১৯ বলে ৩১ রান করে ফেরেন হ্যারি ব্রুকও। কিন্তু শেষ অবধি অপরাজিত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মঈন আলি। মাত্র ২৩ বল খেলে ৫৫ রান করেন তিনি। এতেই ১৯৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন বাবর ও রিজওয়ান। ২০০ রানের লক্ষ্যে বাবর খেলেছেন ৬৬ বলে ১১০ রানের ইনিংস। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়লেন ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি। রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে।

বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল এ দুজনেরই, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও এটি রেকর্ড রান তাড়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

আপডেট সময় ১২:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২