ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরব আমিরাত সফরের দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করা হয়।

দলে ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডের দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকা সৌম্য সরকার। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনও।

তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ছুটি নেওয়ায় তাকে পাচ্ছে না দল। তার অবর্তমানে এই সিরিজে অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। আমিরাত সফরের দলে নেই অলরাউন্ডার মেহেদী হাসানও।

আগামীকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সিরিজের ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর, ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

বাংলাদেশ দল :

নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরব আমিরাত সফরের দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য

আপডেট সময় ১০:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২