ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুশীলনেও ব্যাটিং হচ্ছে না, মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙলেন শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর থেকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে চলছে সমালোচনা। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নির্বাচকদের এমন সিদ্ধান্তে সমালোচনা হচ্ছে সর্বত্র। সব সমালোচনাকে পাশ কাটিয়ে অনুশীলন শুরু করেছেন শান্ত। কিন্তু অনুশীলনেও ঠিকঠাক হচ্ছে না তার ব্যাটিং।

বল ব্যাটে লাগাতে না পেরে মেজাজ হারিয়ে ভেঙেছেন স্টাম্প। পরে শান্ত মাঠ ছেড়েছেন আঘাত পেয়ে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেন শান্ত। তবে নেট বোলার বা থ্রোয়ার কাউকেই ভালোভাবে খেলতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ট্যাম্প ভাঙেন শান্ত।
শেষ পর্যন্ত হালকা চোট নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় শান্তকে। আধা ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন তিনি।

বিসিবির চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, চোট গুরুতর কিছু না। বরফ দিয়ে ব্যথা কমানো হয়েছে শান্তর।

দুই ম্যাচের সিরিজ ও এক সপ্তাহের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর সংযুক্তর আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে নিজ উদ্যোগে মিরপুরে অনুশীলন সারছেন শান্ত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিনরা। এর অংশ হিসেবেই ব্যক্তিগত অনুশীলন করছিলেন শান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুশীলনেও ব্যাটিং হচ্ছে না, মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙলেন শান্ত

আপডেট সময় ১১:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২