ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রসঙ্গ স্ট্রাইকরেট, লোকের কথায় কান দেন না বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না বাবর আজম। সেই ফর্মহীনতা নিয়েই ইংলিশদের বিপক্ষে মঙ্গলবার রাতে মাঠে নামছেন পাকিস্তান দলের অধিনায়ক।

বাবরের রান তোলার গতি বা স্ট্রাইকরেট নিয়ে হাসি তামাশা চলছে নানা মাধ্যমে। সাবেক ক্রিকেটাররাও বাবরকে নিয়ে হাসি তামাশা করছে। তবে বাবর আজমের ফোকাস চলতি সিরিজে, কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফর্মে ফিরতে চান বাবর।

তাই তিনি সাফ জানিয়ে দিলেন, ‘সাবেক ক্রিকেটাররা তাদের মতামত দিতেই পারেন, তবে অনেকেই ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা হতাশাজনক। আমরা যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি, সাবেক ক্রিকটাররা এ সময়টা পার করে এসেছেন। তারা জানেন আমাদের কত দায়িত্ব, কতটা চাপের মধ্যে আমরা আছি। ব্যক্তিগতভাবে এসব সমালোচনা আমি গায়ে মাখি না।’

ফর্ম ফিরে পেতে মরিয়া বাবর বলেন, ‘এ সিরিজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সিরিজেই ফর্মে ফিরতে চাই। খারাপ সময় থেকে বের হয়ে আসতে খুব কঠিন করে ভাবতে চাই না, সবকিছু সহজ করেই দেখতে চাই। নিজের ওপর বিশ্বাস রাখাটাই জরুরি। আমি জানি, আগে ভালো করেছি, ভবিষ্যতেও ভালো করব। মানুষ সব সময়ই কথা বলবে, এমনকি ভালো খেললেও। তাদের কথা কানে না নেওয়াই ভালো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

প্রসঙ্গ স্ট্রাইকরেট, লোকের কথায় কান দেন না বাবর

আপডেট সময় ০৬:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২