ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি টেলিভিশনে এখন নারী শিল্পীর গান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় গত ৩০ বছরের মত এই প্রথম কোনো নারী শিল্পীর কনসার্ট সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে রক্ষণশীল ঐ রাজতন্ত্রে পক্ষে বিপক্ষে শুরু হয়েছে তুমুল বিতর্ক। খবর ববিসিরি।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তোলার কদিন পরেই নারীদের ওপর আরো একটি বিধিনিষেধ উঠে গেল। রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় গত ৩০ বছরের মত এই প্রথম কোনো নারী শিল্পীর কনসার্ট সম্প্রচার করা হয়েছে।

সৌদি আরবের স্থানীয় সময় মধ্যরাতে মিশরের কিংবদন্তি-সম প্রয়াত শিল্পী উম্মে কুলসুমের কনসার্ট সম্প্রচার করা হয়ছে। টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও ঐ নারী শিল্পীর গান লাইভ শোনার ব্যবস্থা করেছিলো আল তাকাফিয়া টিভি। তবে টুইটারসহ ইন্টারনেটের সামাজিক মাধ্যমগুলোতে উম্মে কুলসুমের গান প্রচার নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

বহু লোক টিভি তাদের প্রিয় শিল্পীর গান শুনে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অন্যদিকে, রক্ষণশীল অনেক সৌদি- যারা বিশ্বাস করেন গান শোনা মহাপাপ – তারা সোশ্যাল মিডিয়াতে আল তাকাফিয়ার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছেন।

অন্যদিকে, জনপ্রিয় সৌদি শিল্পী আব্দুল মাজিদ আবদুল্লাহ তার টুইটার পাতায় বলেছেন, আগামী মাসে জেদ্দায় তিনি একটি কনসার্ট করবেন যেখানে পুরো পরিবার নিয়ে মানুষজন আসতে পারবেন, অর্থাৎ তিনি ইঙ্গিত করছেন মহিলাদের আসতেও কোনো বাঁধা নেই।

শাসকদের কাছ থেকে তিনি কোনো অনুমতি পেয়ছেন কিনা তা খোলাসা করেননি মাজিদ আব্দুল্লাহ।

তিনি লিখছেন, ‘আমাদের প্রাণপ্রিয় রাজতন্ত্র নতুন এক যুগে প্রবেশ করেছে। সামনে অনেক ভালো কিছু আসবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি টেলিভিশনে এখন নারী শিল্পীর গান

আপডেট সময় ১২:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭