ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

জমে থাকা পানিতে স্লিপ, বাইক থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের বন্দরে জমে থাকা বৃষ্টির পানিতে স্লিপ করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আজমল ফুয়াদ আলভী (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের হাজীপুর হান্ডুর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলভী লক্ষ্যারচর দক্ষিণপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় অনিক নামে আরও এক শিক্ষার্থী আহত হন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সিহাব আহম্মেদ জানান, বুধবার রাত ১টার দিকে আলভী ও তার বন্ধু অনিক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে হাজীপুর হান্ডুর ব্রিজের সামনে পৌঁছলে বৃষ্টির পানি জমে থাকা গর্তে স্লিপ করে আলভী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা অনিক আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

জমে থাকা পানিতে স্লিপ, বাইক থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত

আপডেট সময় ০৯:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২