ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাপিতের কাছে ঘাড়ে ম্যাসাজ করান? জানেন, কী ক্ষতি করছেন নিজের?

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকেরই অভ্যাস রয়েছে, সেলুনে চুল কাটার পর নাপিতকে দিয়ে একটু হলেও ঘাড় ম্যাসাজ করিয়ে নেওয়ার। নাপিতরাও এই দাবিতে বিশেষ আপত্তি জানান না, কারণ তাঁরা জানেন, এটুকু করে দিলেই বাড়তি বখশিশ মিলতে পারে। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতিকারক হতে পারে, জানেন?

আর পাঁচটা আম আদমির মতোই ৫৪ বছরের অজয় কুমারও সেলুনে গিয়েছিলেন চুল কাটাতে। চুল কাটানোর পর ঘাড় ম্যাসাজ করে দিতে বলেন নাপিতকে। নাপিত সেইমতো ঘাড়ে ম্যাসাজ করেও দেন। কিন্তু তারপরই দেখা দেয় বিপত্তি। বাড়ি ফেরার পথে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে জানান, অজয়বাবুর ঘাড়ের রেনিক নার্ভ ছিঁড়ে গিয়েছে।

সরকারি চাকুরীজীবি অজয়বাবুকে বর্তমানে একটি নার্সিংহোমের মেকানিক্যাল ভেন্টিলেটশনে রাখা হয়েছে। তাঁর দেহে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে। চিকিৎসক আনন্দ জইশওয়াল জানাচ্ছে, যে নার্ভটি ছিঁড়েছে সেটি ভবিষ্যতেও মেরামত হওয়া কঠিন। হতে পারে আক্রান্তকে বাকি জীবনটুকু কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিয়েই কাটাতে হবে। সেটা হলে বড় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, আশঙ্কা ডাক্তারদের।

এর জন্য সেলুনে নাপিতদের ঘাড় ম্যাসাজকেই দায়ী করছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, নাপিতরা কোনও প্রশিক্ষণ ছাড়াই যেভাবে ঘাড়ের ম্যাসাজ করার নামে ওই অংশের হাড়টি নিয়ে নাড়াচাড়া করেন, সেটি অত্যন্ত বিপজ্জনক। তবে ম্যাসাজের চেয়েও বেশি বিপজ্জনক ‘নেক ক্র্যাক’। নাপিতরা সাধারণত ম্যাসাজের পর দু’দিকেই ঘাড়টি খানিকটা হেলিয়ে নির্দিষ্ট ভঙ্গিতে আচমকা বেঁকিয়ে ধরেন। এতে ‘খট’ করে একধরনের শব্দ হয়। চিকিৎসকরা বলছেন, এই বিপজ্জনক ভঙ্গিতে ঘাড় হেলিয়ে ধরার ফলে সাধারণ মানুষের প্যারালিসিস পর্যন্ত হতে পারে। হৃদপিন্ড ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাপিতের কাছে ঘাড়ে ম্যাসাজ করান? জানেন, কী ক্ষতি করছেন নিজের?

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭