ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

বিএনপির দুই কান কাটা: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির দুই কান কাটা। তাই তারা দুই কান কাটা মানুষের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তাদের লাজ শরম নেই।

মঙ্গলবার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রায় আট বছর পর হওয়া সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর বেশ ছড়াছড়ি দেখা যায়। সভাপতি পদে ১৫ ও সম্পাদক পদে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বেশ কয়েকজন নারী প্রার্থীও ছিলেন।

হানিফ তার বক্তব্যে আরও বলেন, বিএনপির চোখ রাঙানির জন্য এ দেশ স্বাধীন করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি পাকিস্তানের সৃষ্টি। কথায় কথায় তারা মিথ্যাচার করে। তাদের অর্জন হাওয়া ভবন। লন্ডন থেকে তাদের স্লোগান এসেছে টেক ব্যাক বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুতোষ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে হওয়া সম্মেলনে বৃষ্টির মধ্যেই হাজার হাজার মানুষ এতে অংশ নেন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সুজিত রায় নন্দী, গোলাম রাব্বানী, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

বিএনপির দুই কান কাটা: হানিফ

আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২