ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

আকাশ জাতীয় ডেস্ক:  

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

রুটিন অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন হবে বাংলা প্রথমপত্র। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর আর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

সূচিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের সব পরীক্ষা দুই ঘণ্টার হবে। এরমধ্যে বহুনির্বাচনী ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা।

সূচিতে আরও জানানো হয়েছে, বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

আপডেট সময় ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২