ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না : এম এ মান্নান

আকাশ জাতীয় ডেস্ক:  

ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসুক। জনগণ যদি তাদের ভোট দেয়, তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং আপনারা যদি মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করেছেন, তাকে দরকার, তার গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে, তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন, এটা আমার অনুরোধ।

বিএনপি নেতা মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ করেছেন। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির এ অভিযোগ করার জন্য জায়গা আছে, আদালত আছে। আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এ দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। এ জনগণের আদালত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে বসে। সে আদালতে আসতে হবে। তখন যদি তিনি বলেন, নির্বাচন হবে না, এটা হবে না। এটা জনগণ মানবে না। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। এগুলো অভিযোগ, এভাবে রাজনীতি করা যায় না।

এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না : এম এ মান্নান

আপডেট সময় ১১:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২