ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন কাউন্সিলিংয়ের শিক্ষক রাখা হবে। সেজন্য সারা দেশে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হেল্প লাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন কাউন্সিলিংয়ের শিক্ষক রাখা হবে। আশা করি কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারব।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই বয়সি ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সেই সমস্যার কথা যখন পরিবারের কাছে বলতে না পারে, তার শিক্ষকদের কাছে বলতে না পারে- তখনই কিন্তু তার যে চাপা আবেগ থাকে তার বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ২২৫টি নদীভাঙা পরিবারের মাঝে ৬৫ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এর আগে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২