ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন বিপাশা

আকাশ বিনোদন ডেস্ক :  

পরনে লাল শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এ যেন একেবারেই বাঙালি বধূর রূপ। ঠিক এই সাজেই সাধের অনুষ্ঠান সারলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

পেট ভরে খেলেন মায়ের হাতের রান্না। বিপাশার পাতে পড়ল ভাত, ডাল, সাতরকম ভাজি, মাছ, মাংস, চাটনি, পায়েস। এমনকী, ছিল পোলাও। এর সঙ্গে ধান-দূর্বা দিয়ে মেয়েকে আর্শীবাদ করলেন মা মমতা বসু।

আর সেই ছবি ও ভিডিও পোস্ট করে বিপাশা লেখেন, ‘আমার সাধ। ধন্যবাদ মা। ’ শুধু তাই নয়। মাকে পাশে নিয়ে আরেকটি ছবিও পোস্ট করেন বিপাশা। সেই ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘তোমার মতো মা হতে চাই!’

অনেক দিনের স্বপ্ন ছিল বিপাশার। কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। একবার সংবাদ মাধ্যমে বিপাশা বলেছিলেন, প্রয়োজনে তিনি সন্তান দত্তকও নিতে পারেন। তবে আপাতত, তার আর প্রয়োজন নেই। মা হতে চলেছেন বিপাশা।

স্বামী করণকে সঙ্গে নিয়ে সে সুখবর বিপাশা নিজেই শেয়ার করেছিলেন। তারপর থেকেই নানা সময়ে বিপাশা শেয়ার করছেন তার মাতৃত্বকালীন সময় কাটানোর নানা ছবি ও ভিডিও।

বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটোশুট করা বলিউডে এখন ট্রেন্ড। আনুষ্কা, কারিনা, সোনমের পর সেই তালিকায় নাম লিখিয়েছেন বিপাশা বসুও। ইনস্টাগ্রামে সেই ফটোশুট শেয়ার করেন অভিনেত্রী।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের সঙ্গে সম্পর্কের সূত্রপাত বিপাশার। ২০১৬ সালে বিয়ে করেন তারা। প্রথমবার তাদের সংসারে আসছে নতুন অতিথি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন বিপাশা

আপডেট সময় ১০:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২