ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতের আহ্বান ঢাবি উপাচার্যের

আকাশ জাতীয় ডেস্ক:

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমতাভিত্তিক, গুণগত মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শহীদ ড. মো. সাদাত আলী কনফারেন্স রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান প্রধান আলোচক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ট্রান্সফরমিং লিটারেসি লার্নিং স্পেস’-কে ফোকাস করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

মূলধারার শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের যতদ্রুত সম্ভব শিক্ষার আওতায় আনতে হবে। জাতির উন্নয়নে ও শিক্ষার গুণগতমান বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

এর আগে দিবসটি উপলক্ষে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‍্যালি বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতের আহ্বান ঢাবি উপাচার্যের

আপডেট সময় ০৯:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২