ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

পাবনায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় মোয়াজ্জেম শেখ (৪৩) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে বখাটে। এ ঘটনায় গুরুতর আহত হাসনা বেগম (৩৬) নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জামাই প্রবাসে থাকায় মোয়াজ্জেম শেখের বড় মেয়ে তার বাড়িতে থাকেন। পাশের বাড়িতে থাকেন দুসম্পর্কের আত্মীয় আছান শেখের বখাটে পুত্র সবুজ হোসেন (২৫)। স্বামী বিদেশে থাকায় মোয়াজ্জেম শেখের মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো সবুজ। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান স্থানীয়রা।

এ নিয়ে দুই পরিবারের সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। ইতিপূর্বে গ্রাম্য শালিসও হয়েছে। মঙ্গলবার সকালে সবুজ ওই প্রবাসীর স্ত্রীকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেম শেখ বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ ছুরি দিয়ে মোয়াজ্জেম শেখের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাসনা বেগম নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন বখাটে সবুজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নিহত মোয়াজ্জেম শেখের মেয়েকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একইসাথে পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। আশা করছি খুব শিগগির নারীকে উদ্ধার ও ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

পাবনায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭