ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে শততম ব্যক্তির শিরোশ্ছেদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে শিরোশ্ছেদ করে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শিরোশ্ছেদের শিকার ব্যক্তিদের সংখ্যা ১০০ জনে দাঁড়াল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিরোশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, একজন সৌদি নাগরিককে হত্যা করার অপরাধে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ২০১৫ সালে ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। ১৯৯৫ সালের পর দেশটিতে এক বছরে এত বেশি সংখ্যক মানুষের শিরোশ্ছেদ করা হয়নি।

২০১৬ সালে মোট ১৫৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এরমধ্যে ওই বছরের ২ জানুয়ারি একদিনে দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমর ও তার ৪৬ জন সমর্থকের শিরোশ্ছেদ করে সৌদি রাজতান্ত্রিক সরকার।

অ্যামনেস্টি বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার দেশগুলোর তালিকায় সৌদি আরব প্রথম স্থানে রয়েছে। সংস্থাটি তার ভাষায় ‘ভয়ঙ্কর’ শিরোশ্ছেদের দণ্ড শিথিল করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে শততম ব্যক্তির শিরোশ্ছেদ

আপডেট সময় ১২:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭