ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভবিষ্যতে শুধু দুর্যোগ কবলিত এলাকায় পাবলিক পরীক্ষা স্থগিত থাকবে

আকাশ জাতীয় ডেস্ক:

ভবিষ্যতে দুর্যোগ, দৈব-দুর্বিপাকের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সিলেট বিভাগে বন্যার কারণে সারাদেশের এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি এ কথা জানান।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।

এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চলতি বছরের এসএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভবিষ্যতে শুধু দুর্যোগ কবলিত এলাকায় পাবলিক পরীক্ষা স্থগিত থাকবে

আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২