ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাফনের ৮৩ দিন পর কবর থেকে স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় ময়নাতদন্ত ছাড়াই দীপা আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মরদেহ দাফনের ৮৩ দিন পরে কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। সোমবার দুুপুরে বাগাতিপাড়ার হিজলী পাবনাপাড়া ফুফার বাড়ির উঠান থেকে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, গত ১০ জুলাই দীপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার ২৭ দিন পর ৭ আগষ্ট দীপার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফুফা আব্বাস আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

এরই পরিপ্রেক্ষিতে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহা. হাসানুজ্জামানের আদালত দীপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেন।

পরে সোমবার দুপুরে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতুর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাফনের ৮৩ দিন পর কবর থেকে স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

আপডেট সময় ১২:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭