ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চবির ‘বি’ ইউনিটে ৫৬.৬৪ শতাংশ ফেল

আকাশ জাতীয় ডেস্ক:   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯ জনই ফেল করেছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়া পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, কিছু যান্ত্রিক সমস্যার কারণে ফলাফল প্রকাশে সময় লেগেছে। সবশেষে আমরা নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করেছি।

এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চবির ‘বি’ ইউনিটে ৫৬.৬৪ শতাংশ ফেল

আপডেট সময় ০১:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২