ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

হত্যা মামলার প্রমাণ চুরি করে পালালো বানর!

আকাশ নিউজ ডেস্ক:  

বানরের বাঁদরামি নিয়ে নতুন কিছু বলার নেই। জঙ্গল থেকে আদালত চত্ত্বর, সবজায়গাতে তাদের বাঁদরামি একই মাপের। তবে ভারতের রাজস্থানের জয়পুরে বাঁদরের উৎপাত অন্য সব জায়গার চেয়ে একটু বেশি। সম্প্রতি সেখানকার একটি খুনের মামলার প্রমাণ লোপাট করে ফেলেছে একটি দুষ্টু বানর। এতে বিপত্তিতে পড়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে চন্দওয়াজি থানা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় খুনের অভিযোগ আনেন পরিবারের লোকেরা। তারপর ঘটনার তদন্তে নামে জয়পুর পুলিশ। পাঁচ দিনের মধ্যেই চন্দওয়াজির অভিযুক্ত দুই বাসিন্দা রাহুল কান্দেরা ও মোহনলাল কান্দেরাকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। সেই মামলার শুনানির আগ মুহূর্তেই এমন কাণ্ড ঘটায় বানরটি।

পুলিশ জানায়, আদালতে অপরাধীদের পেশ করতে সমস্ত তথ্য প্রমাণ সঙ্গে আনা হয়েছিল। যেই ব্যাগে সবকিছু রাখা ছিল, সেটিকে কিছুক্ষণের জন্য আদালত চত্বরের একটি গাছতলায় রাখা হয়েছিল। আর তাতেই ঘটে বিপত্তি। হঠাৎই ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায় একটি বানর। এমনকী যে ছুরি দিয়ে খুন করেছিল অপরাধীরা, তাও ছিল ওই ব্যাগে। বানরের পিছনে ধাওয়া করেও উদ্ধার করা যায়নি ব্যাগটিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

হত্যা মামলার প্রমাণ চুরি করে পালালো বানর!

আপডেট সময় ১১:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২