ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

শিশুকে সিগারেটের ছ্যাঁকা ও মারধর, ১ হাজার টাকায় রফা!

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বড়াইগ্রামে জীবন আহমেদ (১২) নামের এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১ হাজার টাকার বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার মুদি দোকানি ইউনুস আলী শিশুটিকে এমন নির্যাতন করেন। শিশুটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছে।

জীবন হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুজন হোসেনের ছেলে। সে স্থানীয় সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুটির দাবি- শুক্রবার সকালে তার এক সহপাঠীকে সে লুকিয়ে ধূমপান করতে দেখে। ওই সহপাঠী তখন বিষয়টি কাউকে না জানাতে জীবনকে অনুরোধ করে এবং মিষ্টি খাওয়ানোর কথা বলে দুপুরে তার বাবার মুদি দোকানে যেতে বলে। দুপুর ১টার দিকে জীবন সহপাঠীর বাবা ইউনুস আলীর মুদি দোকানে যায়। দোকানের ভেতরে বসার কিছুক্ষণের মধ্যেই ইউনুস আলী হঠাৎ তাকে চড়-থাপ্পড় মারেন এবং জ্বলন্ত সিগারেট তার ডান হাত চেপে ধরে ছ্যাঁকা দেন। এ সময় জীবনের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে জীবনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক রাসেল হোসেন বলেন, শিশুটির ডান হাতে পোড়া জখম পাওয়া গেছে। পোড়ার ধরন দেখে এটা সিগারেটের ছ্যাঁকা বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জীবনের মা জহুরা বেগম ছেলেকে নিয়ে ইউনুস আলীর দোকানে গিয়ে নির্যাতনের কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডা হলে জহুরা বেগম জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে শনিবার সকালে চিকিৎসাবাবদ ১ হাজার টাকা জরিমানা করে চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করেন।

জহুরা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। স্বামী বাড়িতে না থাকায় তিনি ছেলেকে নির্যাতনের বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা করতে চাননি।

অভিযোগের বিষয়ে মুদি দোকানি ইউনুছ আলী বলেন, দোকানের পাশে তার ছেলের সঙ্গে জীবনের ধাক্কাধাক্কি হচ্ছিল। তিনি তাদের ছাড়াতে গেলে অসাবধানতাবশত তার হাতে থাকা সিগারেট জীবনের হাতে ঠেকে যায়। এতে তার হাত কিছুটা পুড়ে গেছে। জীবনকে ইচ্ছা করে সিগারেটের ছ্যাঁকা দেননি বা মারপিট করেননি বলে দাবি করেন তিনি।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মা আমার কাছে বাদী হওয়ায় দুই পক্ষকে ডেকে একটা সমাধান করে দিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। তবে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

শিশুকে সিগারেটের ছ্যাঁকা ও মারধর, ১ হাজার টাকায় রফা!

আপডেট সময় ১১:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২