ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

চুরির অভিযোগে নির্যাতন, শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পেয়ারা বাগান এলাকা থেকে বুধবার সন্ধ্যায় মো. শাহিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার ঝোলাইপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন পেয়ারা বাগান এলাকার শেখ হেলাল সুপার মার্কেটের মালিক হেলাল উদ্দিনের মুদি দোকানে প্রায় ৩ বছর যাবত চাকরি করে আসছিল। টাকা চুরির অভিযোগে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

বুধবার দুপুরে শাহিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সুলতান জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শিশুর লাশ তড়িগড়ি করে গ্রামে পাঠিয়ে দেয়ার প্রস্তুতি নেয় সুপার মার্কেটের মালিক হেলাল উদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাছা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, নিহত শাহিনের বাবা-মাকে খবর দেয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘রিশাদ বহুমুখী প্রতিভার অধিকারী, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ’

চুরির অভিযোগে নির্যাতন, শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২