ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমিত আয়ের মানুষের কষ্ট বাদ দিলে দেশ ভালো আছে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

‘পণ্যের মূল্যবৃদ্ধির ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে’ এই বিষয়টি বাদ দিলে দেশ যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমরা উন্নত হয়েছি, লোডশেডিং না থাকায় এখন ১/২ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে আমাদের খারাপ লাগে। এটি বৈশ্বিক সমস্যা তাই সবাইকে এটি মানিয়ে নিতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘রাস্তায় লাইট জ্বলা অবস্থায় বিরোধীরা (বিএনপি) হারিকেন নিয়ে মিছিল করেন। এটি প্রতারণা ছাড়া আর কিছুই না। যাদের সময়ে বিদ্যুৎ আসার অপেক্ষা করা লাগত, বিদ্যুতের কারণে দেশের অর্থনীতি পর্যবসিত হয়ে গিয়েছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরও বলেন, পঁচাত্তরের আগে যেমন দেশে নানা সংকট ও অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেই অবস্থা তৈরির চক্রান্ত হচ্ছে দেশে। অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তাদের রাস্তায় ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবদুর রশীদ ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমিত আয়ের মানুষের কষ্ট বাদ দিলে দেশ ভালো আছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২