ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি অনাস্থা প্রকাশ সাতটি উপগ্রুপের

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে কমিটিতে পদ পাওয়া ৯৪ নেতা-কর্মী। গত ৩১ জুলাই ঘোষিত ৪২৫ সদস্যের কমিটিতে বিবাহিত, চাকুরিজীবী এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয় ও বিতর্কিতদের পদ দেওয়া হয়েছে অভিযোগ করছেন তারা। এছাড়াও তিনটি দাবি পূরণের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এসব নেতাকর্মী।

আজ বুধবার দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দেওয়া হয়। এসময় শাখা ছাত্রলীগের সাতটি উপগ্রুপের ৯৪ জন নাম পদবিসহ লিখিতভাবে সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু’র প্রতি অনাস্থা প্রকাশ করেন। অনাস্থা প্রকাশকারী প্রত্যেকেই সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন।

ছাত্রলীগের নেতাদের তিনটি দাবি হলো: এক. পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা। দুই. কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে ক্রমানুসারে পুনঃমূল্যায়ন করা। তিন. কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, আরএস গ্রুপের নেতা রকিবুল হাসান দিনার, বাংলার মুখ গ্রুপের আবু বকর তোহা, একাকার গ্রুপের মইনুল ইসলাম রাসেল, কনকর্ড গ্রুপের আবরার শাহরিয়ার, উল্কা গ্রুপের সুমন খান এবং এপিটাফ গ্রুপের সাজ্জাদ আনাম পিনন।

চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‌‘শোকের মাস আগস্টের মাঝে আমাদের দাবি না মেনে নিলে আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি অনাস্থা প্রকাশ সাতটি উপগ্রুপের

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২