ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

স্কুলের গেট ভেঙে পড়ে প্রাণ গেল ছাত্রের

আকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ দেওয়ান (৬)খাগড়াছড়ি পৌরসভার নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে। সে স্কুলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি। নিহত শিশুর লাশ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সকালে মায়ের সঙ্গে স্কুলে প্রবেশের সময় হঠাৎ করে গেট ভেঙ্গে তার গায়ের ওপরে পড়ে। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে স্কুলের প্রধান শিক্ষক আমাদেরকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি।

বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

স্কুলের গেট ভেঙে পড়ে প্রাণ গেল ছাত্রের

আপডেট সময় ০১:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২