ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৫ দিনের মধ্যে এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফল: শিক্ষা মন্ত্রণালয়

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফলাফল প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

গত ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারাদেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

অনলাইনে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়।

যাচাই-বাছাই শেষে এমপিও প্রাপ্তির জন্য যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি সর্বমোট ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গত ৬ জুলাই আদেশ জারি করা হয়।

অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল ২১ জুলাই পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারাদেশ থেকে সর্বমোট ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়।

আপিল শুনানিতে ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ দিনের মধ্যে এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফল: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২